বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে কিশোরী ধর্ষণের ঘটনায় পপি আটক

  • আপডেট টাইম বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টিভি চ্যানেলে গানের সুযোগ করে দেয়ার কথা বলে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সীমা আক্তার ওরপে পপি ভান্ডারী (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম ও আসমা আক্তারসহ একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বাহুবল উপজেলার পুটিজুরী থেকে পপিকে গ্রেফতার করে। এ সময় পপির কাছ থেকে বিভিন্ন লোকের অশ্লীল ভিডিও ধারণকৃত মোবাইল ফোন জব্দ করে। জানা যায়, টিভি চ্যানেলে গানের সুযোগ করে দেয়ার কথা বলে জনৈক্য ব্যাক্তির কন্যা (১৫) কে শামীম নামে এক ব্যক্তি ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখানো হয়। এ ঘটনায় ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে সে তার মাকে বিষয়টি জানালে তিনি সদর থানায় এসে ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিনকে বিস্তারিত জানান। এক পর্যায়ে গত ৩০ মার্চ সদর থানার এসআই মমিনুল ইসলাম পুটিজুরী থেকে শামীম গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। তার স্বীকারোক্তি মতে আরও রহস্য উদঘাটন হয়। এ ঘটনায় কিশোরীর মা সেলিনা বাদি হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন পণ্য গ্রাফি আইনে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেন। এর প্রেক্ষিতে ৩১ মার্চ ওই কিশোরীর মেডিকেল শেষে কোর্টের জবানবন্দিতে তাদের নাম প্রকাশ করে। পুলিশ এর প্রেক্ষিতে তাদের গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com