শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ঢেউটিন উদ্ধারসহ ৫ চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৮৭ পিস গরু মার্কা টিন উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হল, সদর উপজেলার বড় বহুলা গ্রামের আব্দুল আহাদ মিয়ার পুত্র জবরু (২৪), সাবেক মেম্বার মৃত আব্দুল মোতালিবের পুত্র সাইদুল (২৬), পাটলি গ্রামের মর্তুজ আলী মিয়ার পুত্র রোমান মিয়া (৪০), ভাঙ্গারপুল গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র আল আমিন (২৩) ও পশ্চিম ভাদৈ গ্রামের মোতালিবের পুত্র মিজানুর রহমান (২৬)। গতকাল শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারগাারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com