বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলায় তিন হাজার কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ প্রদান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকে ৫ কেজি বীজ ও ৫ কেজি করে মোট ১০ কেজি এমওপি এবং ডিএপি সার পেয়েছেন। গতকাল সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে এতে সভাপতিত্ব করেন। কৃষি বিভাগ জানায় আউশ আবাদ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষক বিনামূল্যে ৮০০ টাকার উপকরণ পাচ্ছেন। এ হিসেবে সদর উপজেলায় মোট ২ কোটি ৪০ লাখ টাকার কৃষি উপকরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু জাহির বলেন, খালেদা জিয়া কৃষকদের মাঝে প্রতারণা করেছিলেন; সার চাওয়ায় কৃষকদের গুলি করে হত্যা করিয়েছিলেন। আর এখন আওয়ামী লীগ কৃষকদের সার-বীজের পাশাপাশি মূল্যবান যন্ত্রপাতিও দিচ্ছে। এজন্য দেশের কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণিপেশার মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com