রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১

  • আপডেট টাইম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৫১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-মার্কুলী সড়কে বাগাউড়া মোড়ে গতকাল শুক্রবার বিকালে সিএনজি মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জাকারিয়া সোনাপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার বিকালে নবীগঞ্জ থেকে একটি সিএনজি যোগে নিজ বাড়ী যাচ্ছিলেন বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের জাকারিয়া। বাগাউড়া গ্রামের নিকটস্থ মোড়ে পৌছা মাত্র বিপরীত দিক থেকে কাজিরগঞ্জ বাজার মুখী অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ বাধলে জাকারিয়ার একটি পা দ্বীখন্ডিত হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এই খবর নিহতের বাড়ি সোনাপুর গ্রামে পৌছলে স্বজনরাসহ গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com