শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে বলে জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে একথা বলেন। এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সরকারি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। সংসদ সদস্য বলেন, আমরা শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। কোন প্রার্থী অথবা সমর্থকের দ্বারা যেন সুষ্ঠু নির্বাচন বাঁধাগ্রস্ত না হয় সেজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। এ সময় তিনি শায়েস্তাগঞ্জ উপজেলায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করতে সকলকে নির্দেশনা দেন। সভায় আইন-শৃংখলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরজানা আক্তার মিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com