বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের সহকারী কমিশনারকে শিক্ষক সমিতির বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হককে কর্মস্থল থেকে বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জমশেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল হেলাল। শিক্ষক সালেহ আহমদের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরী, গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জুল ইসলাম, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া, হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম বশির আহমেদ, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম, এসএনপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উকিল নারায়ন দাশ, সহকারী শিক্ষক মোঃ কুবাদুর রহমান, আব্দুস সাত্তার, আবু সিদ্দিক, মোঃ মহিউদ্দিন আকন্দ, শিলাপদ দাশ, রানু কান্তি দাশ, মোঃ হুমায়ূন কবির প্রমুখ। সভায় বিদায়ী অতিথিকে সমিতির পক্ষ থেকে একটি ক্রেস্ট ও উপহার সামগ্রি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com