শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিকাশে প্রতারণার শিকার দুই জনের টাকা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় বিকাশ থেকে প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করে মালিককে ফেরত দেয়া হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের মোঃ নূর রহমানের পুত্র মোঃ শাহীন মিয়া (২৭), অভিযোগ করেন গত বছরের ৩০ ডিসেম্বর দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন দিয়ে জানায় তার বিকাশ একাউন্টে ২৮ হাজার ৫শ টাকা লেনদেন না করলে তার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যাবে। শাহীন সরল বিশ্বাসে তার একাউন্টে ২৮ হাজার ৫০০ টাকা জমা করলে অজ্ঞাত ব্যক্তি একাউন্টে থাকা পূর্বের টাকাসহ সর্বমোট ৩৮ হাজার ৬৯৯ টাকা প্রতারনা করে নিয়ে যায়। পরবর্তীতে শাহীন পুলিশ অফিসে অভিযোগ করলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা সাইবার ক্রাইম মনিটরিং সেলের নিকট তদন্তভার অর্পণ করলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, হবিগঞ্জ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত টাকা থেকে ৩৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ সুপার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
অপর দিকে হবিগঞ্জ সদর উপজেলার নোয়াগাও গ্রামের সুন্দর আলীর কন্যা জনৈক জায়েদা খাতুন (৬৭) অভিযোগ করেন গত ১৭ মার্চ বিকেলে অজ্ঞাত ব্যক্তি অভিযোগকারীকে ফোন দিয়ে জানায় তার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যাবে। সেই একাউন্ট চালু করার জন্য তাকে একটি ওটিপি দিতে হবে এবং ভিকটিম ওটিপি দিলে একাউন্ট থেকে ৪০ হাজার ২০৫ টাকা প্রতারনা করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগকারী পুলিশ অফিস অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের আলোকে সুযোগ্য পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা সাইবার ক্রাইম মনিটরিং সেলের নিকট তদন্তভার অর্পণ করলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত টাকা হতে ৩৯ হাজার ৫শ টাকা উদ্ধার করে পুলিশ সুপার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com