রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ শহরে প্রতারকদের খপ্পরে পড়ে মহিলার সাড়ে ৫ হাজার টাকা খোঁয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে এক মহিলার কাছ থেকে কৌশলে সাড়ে ৫হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। শহরের একটি বিকাশ একাউন্ট থেকে ওই মহিলা টাকাগুলো উত্তোলন করেছিলেন। প্রতারিত মহিলা হচ্ছেন-বানিয়াচং উপজেলার দাউদপুর গ্রামের অলি উদ্দিনের স্ত্রী পারভিন বেগম। গতকাল সোমবার বেলা ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগে জানা গেছে, পারভিন বেগম সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজারে এক বিকাশ এজেন্টের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা উত্তোলন করে সেন্ট্রাল প্লাজার সামনে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কতিপয় ভন্ড এসে তারা নিজেদেরকে কবিরাজ পরিচয় দিয়ে বিভিন্ন পারভীন বেগমকে বিভিন্ন যুক্তি পরার্মশ দেয়। এক পর্যায়ে পারভীন বেগমের মন গলে যায়। তিনি ব্যাগে থাকা টাকাগুলি তাদের হাতে তুলে দেয়া মাত্রই প্রতারকরা চম্পট দেয়। টাকা খোঁয়া যাওয়ায় মহিলার কান্নাকাটি শুনে আশপাশের লোকজন জড়ো হলেও টাকা ছিনতাইকারীকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com