রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী সমাজকল্যাণ ও ক্রীড়া সংগঠন “অ্যাসেট গ্রুপ” এর ৪ দশক পূর্তি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মে সোমবার সন্ধ্যায় স্থানীয় পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। “অ্যাসেট গ্রুপ”এর সভাপতি মোশারফ হোসেন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র জেলা সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত (স্বাস্থ্য) পরিচালক ডাঃ হরিপদ রায়, বর্ণমালা খেলাঘরের সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস এবং পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র গৌতম কুমার রায়। “অ্যাসেট গ্রুপ” এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন- পীযুষ চক্রবর্তী, সাবেক সভাপতি রতন সরকার ও “অ্যাসেট গ্রুপ” এর প্রবাসী বন্ধু ফারুক আহমেদ। সভায় বিভিন্ন ক্ষেত্রে যাঁদেরকে সম্মাননা প্রদান করা হয়, তাঁরা হচ্ছেন সিদ্ধার্থ বিশ্বাস (আধুনিক গান ও পল্লীগীতি), নাজমুল হোসাইন (ক্রিকেট), গৌতম কৃষ্ণ মহারত্ন (আধুনিক গান), আকরাম আলী (পল্লী গীতি), পিন্টু দেব (পল্লীগীতি), এডভোকেট মখলিছুর রহমান (কলামিস্ট), জাকের আলী অনিক (ক্রিকেট), তোফাজ্জল সোহেল (পরিবেশ আন্দোলন), সিদ্দিকী হারুন (কবিতা, কথাসাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন), শামসুল হক খেলা (আধুনিক গান), লাকী রায় (পল্লীগীতি), সুবীর কান্তি রায় (পল্লীগীতি), বিল্লাল আহমেদ (পল্লীগীতি), সামাদ উদ্দিন (পল্লীগীতি), উপমা চক্রবর্তী (আধুনিক গান), আবু জাহিদ (আধুনিক গান), শান্ত দেব (পল্লীগীতি) ও কৃপেশ সূত্রধর (পল্লীগীতি)। আলোচনা পর্বে বক্তাগণ বলেন, নিজ জেলার কীর্তিমান ব্যক্তিদের সম্মানিত করার দায় প্রধানত নিজেদেরই। নিজ নিজ কর্মক্ষেত্রে যাঁরা স্বীকৃতিপ্রাপ্ত হন, তাঁরা নিজ অঙ্গনে আরও সৃজনশীলতা ও নিষ্টা নিয়ে কাজ করার উৎসাহ পান। এভাবে সমাজে শুদ্ধতা ও সুকুমারবৃত্তির চর্চা জাগরুক থাকে। অনুষ্ঠানে সংগঠনের প্রবাসী সংগঠক ফারুক আহমেদকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন “অ্যাসেট গ্রুপ” এর সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র সরকার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com