বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত ॥ বিশাল ব্যবধানে ইকবাল খান চেয়ারম্যান নির্বাচিত ॥ আশরাফ খান ও জাহানারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩০১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১৫টি ইউনিয়নের ১শ ৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইকবাল হোসেন খান (আনারস) ৪২ হাজার ৮শ ২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান জেলা যুবলীগ সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৭শ ৭২ ভোট, অপর প্রার্থী বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর হোসেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২শ ২৩ ভোট। ভোটের শতকরা হার ছিল ৩৩ ভাগ। ভাইস চেয়ারম্যন পদে আশরাফ হোসেন খান (চশমা) ২৬ হাজার ২শ ৯২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটমতম প্রার্থী মোঃ আসিক মিয়া (তালা) পেয়েছেন ১৪ হাজার ৪শ ২৭ ভোট। অপর প্রার্থী এসএম সুরুজ আলী (মাইক) পেয়েছেন ১০ হাজার ১শ ৩৬ ভোট, কৃষ্ণ দেব (টেউবয়েল) ৮ হাজার ৫শ ৯৭ ভোট, তাফাজ্জ্বল হক (বই) পেয়েছেন ৬ হাজার ২শ ৩৫ ভোট, মোঃ ফারুক আমিন (উড়ো জাহাজ) ৬ হাজার ৪শ ২০ ভোট, সৈয়দ নাছিরুল ইমাম (টিয়াপাখি) ৫ হাজার ৮শ ১ ভোট, প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদুতিক পাখি) ৪ হাজার ৭শ ৯৯ ভোট এবং আরশাদ হোসেন খান (পালকি) পেয়েছেন ৪ হাজার ৭শ ৪৪ ভোট। ভোটের শতকরা হার ছিল ৩৩ ভাগ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা আক্তার (প্রজাপতি) ৪৫ হাজার ৬শ ৮৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটম প্রার্থী মুক্তা রানী দাস রিয়া (ফটুবল) পেয়েছেন ৩৬ হাজার ৮শ ৩৮ ভোট, অপর প্রার্থী শিউলী রানী দাস (কলস) পেয়েছেন ৩৮শ ৪২ ভোট। ভোটের শতকরা হার ছিল ৩২.৭ ভাগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com