বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবন্ধীকে নিয়ে ফেসবুকে মানহানীকর পোস্ট ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ বাহুবলে প্রতিবন্ধীকে জড়িয়ে মানহানিকর লেখা পোস্ট করায় এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের বাহুবল মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদি হলেন- বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়ন রাগুপাশা গ্রামের শারিরীক প্রতিবন্ধী মোঃ তাহির মিয়া। বিবাদী করা হয়েছে বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা নিছফা আক্তারকে। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ১৯ এপ্রিল “মোছাঃ নিছফা আক্তার” তার নিজ আইডি থেকে প্রতিবন্ধী তাহির মিয়াকে জড়িয়ে মানহানিকর একটি লেখা পোস্ট করেন। ফেইসবুকের এ লেখা ভাইরাল হওয়ার পর বাদীর পরিবার ও এলাকায় বিশৃংখলা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। এমনকি আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিলে বাদি তাহির মিয়া বাহুবল মডেল থানায় মামলা দায়ের করতে যান। থানা কর্তৃপক্ষ মামলাটি সাইবার ট্রাইব্যুালে দায়েরের পরামর্শ দেন। পরে তাহির মিয়া ২৪ এপ্রিল সিলেট সাইবার ট্রাইব্যুনালে নিছফা আক্তারকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত প্রতিবেদনের জন্য আদালত বাহুবল মডেল থানাকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com