শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ-বাহুবলে জাল ভোট দেওয়ার অপরাধে ৭ জনের জেল জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে ৭ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। গতকাল মঙ্গলবার (২১ মে) দুপুরে তাদের দুটি উপজেলার একাধিক ভোটকেন্দ্র থেকে আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারীসহ দুজনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন। এ ছাড়া ইজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন এবং মুড়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজনকে আটক করা হয়। তাঁরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। রায়ের পর বিষয়টি নিশ্চিত করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রট রিয়াজ উদ্দিন।
অপরদিকে বাহুবল উপজেলায় জালভোট দিতে গেলে স্কুলছাত্রসহ তিনজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলিম। অপর দুজন স্কুলছাত্র হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com