বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কর্তব্যে অবহেলা ও অসদাচরণের জন্য সাময়িক বরখাস্ত ॥ বাহুবলে নকল নবিশ আবু তাহের খানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ আবু তাহের খানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, অসদাচরণসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। অপরদিকে তার বিরুদ্ধে জমি রেজিস্ট্রির নামে ৫ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেছেন এক ব্যক্তি। তিনি দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন স্থানে এ অভিযোগ দায়ের করেন। বাহুবল বাজারের বাসিন্দা নূরুল হুদা চৌধুরী শাহীন নামে এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে দেয়া একটি অভিযোগে উল্লেখ করেন, নকল নবিশ আবু তাহের খান একটি বাগানের জমি রেজিস্ট্রি করার জন্য তার নিকট থেকে সরকারি ফির অতিরিক্ত ৫ লাখ টাকা ঘুষ নেন। তিনি ঘুষ লেনদেনের ব্যাংকে টাকা জমা দেয়ার স্লিপসহ প্রমানাদি সংরক্ষণ করেছেন। জমিটি রেজিস্ট্রি করার পর তিনি উক্ত টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে তিনি নানাভাবে হয়রাণী করতে থাকেন।
তার বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, নকল নবিশ আবু তাহের খান বালাম লেখায় যথেষ্ট পরিমান অবহেলা করেছেন এবং কর্তব্য কর্মে অসদাচরণ করেছেন। ফলে তাকে নকল নবিশ পদ থেকে সাময়িক বরখাস্ত করে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আঙ্গিনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নকল নবিশ আবু তাহের খান বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে দৈনন্দিন কাজে অবহেলা করার জন্য। দুর্নীতির জন্য নয়। এটি ভিন্ন বিষয়। কয়েকজন দলিল লিখক আমাকে দিয়ে অনিয়ম না করাতে পেরে আমার বিরুদ্ধে এ অভিযোগ করিয়েছেন। আমার ছোট চাকরি। আমার পক্ষে বড় কোন কিছু করা বা দলিল রেজিস্ট্রি করা সম্ভব নয়। আমি অফিসের কাজ দিনের পর দিন জমিয়ে রাখার জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ।
জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নকল নবিশ আবু তাহের খান কর্তব্যে অবহেলা করেছেন। তিনি দিনের পর দিন বালাম লিখা জমিয়ে রেখেছেন। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মানবিক কারণে এটি প্রত্যাহারের জন্য সুপারিশ করেছেন বাহুবলের সাব-রেজিস্ট্রার। কিন্তু আমি সেটি আমলে নেইনি। তিনি বলেন, আরও কয়েকটি অভিযোগ আছে। সবগুলো তদন্ত শেষে এক সাথে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো ব্যবস্থা গ্রহণের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com