শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পরকিয়া প্রেমের কারণে জীবন দিলো ফুলতারা ॥ ব্রাহ্মণডোরায় স্ত্রী খুনের ঘটনায় ঘাতক স্বামী রিমান্ডে ॥ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শেরপুর গ্রামে স্বামীর হাতে ফুলতারা (২৮) নামে প্রাণ কোম্পানীর শ্রমিক নিহতের ঘটনায় ঘাতক রফিককে রিমান্ডে এনেছে পুলিশ। তবে সে হত্যার দায় স্বীকার করলে ব্যবহৃত ছুরিটি উদ্ধার হয়নি। তবে পুলিশ জানিয়েছে আজ শনিবার রফিককে নিয়ে ছুরিটি উদ্ধারে চেষ্টা চালানো হবে। গত বৃহস্পতিবার সদর থানার এসআই সনক কান্তি দাশ ঘাতক রফিককে রিমান্ডে এনেছেন। রিমান্ডে সে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশ জানায় ফুলতারা তাকে তালাক দিয়ে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। সে এটি সহ্য করতে না পেরে হত্যা করে। তবে পরকিয়া প্রেমিককেও ধরতে হবে বলে জানায় পুলিশ। রফিক ব্রাহ্মণডোরা গ্রামের হুরন আলীর ছেলে। গত ৭ মে ফুলতারা কোম্পানী থেকে বাড়ি ফেরার সময় পথে পূর্ব থেকে উৎপেতে থাকা রফিক ব্রাহ্মণডোরা এলাকায় ছুরিকাঘাত করে। এ সময় তার সাথে থাকা প্রেমিক পালিয়ে যায়। ছুরিকাঘাতে সে গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সিলেট প্রেরণ করা হয়। ৮ মে সকালে সে মারা যায়। এ ঘটনায় সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ফুলতারার পিতা বাদি হয়ে হত্যা মামলা করে। পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত রফিকের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com