শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর পৌরসভার ২৩ কোটি ২৬ লাখ ৭৩ হাজার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের কোন করারোপ না করে ২৩ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৯শ ৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মানিক বাজেট ঘোষণা করেন। এ সময় প্যানেল মেয়র মোবারক উল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র পাল, পৌর কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ৯ কোটি ৬৯ লাখ ৭৩ হাজার ৯শ ৭৯ টাকা, উন্নয়নখাতে ২২ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ২শ ৯২ টাকা ব্যয় ধরা হয়েছে এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৯ লাখ ১০ হাজার ৬শ ৮৭ টাকা। পৌর মেয়র হাবিবুর রহমান বলেন, আমাদের সীমিত সম্পদ এবং অর্থের মধ্যে নতুন কোন করারোপ না করে রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com