রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পৌর এলাকাকে সবুজ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলতে চাই-মেয়র সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গতাকল সোমবার বিকেলে সবুজবাগ পুরাতন খোয়াই নদীর পাড় ওয়াকওয়ের পাশে গাছের চারা লাগানো হয়।
বৃক্ষরোপন অভিযানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, এখন গাছের চারা লাগানোর উপযুক্ত সময়। আমরা হবিগঞ্জ পৌর এলাকাকে সবুজ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলতে চাই। বাইপাস সড়কের পাশে যেখানে ২০ বছরের ময়লা-আবর্জনা জমা হয়েছিল। আমরা ইতিমধ্যে এই আবজর্না হবিগঞ্জ শহর হতে ৫ কিলোমিটার দুরে নতুন ডাম্পিং স্টেশনে অপসারণ করেছি। এই বাইপাস সড়কের দু’পাশে আমরা সবুজ বেষ্টনী গড়ে তুলতে কাজ শুরু করেছি। বাইপাস সড়কের পার্শ্বসহ পর্যায়ক্রমে পৌরএলাকার বিভিন্ন স্থানে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।’ তিনি বলেন, আমরা ওয়াকওয়ের পাশে যাতে সবুজ একসারি গাছ দেখা যায় তেমন উপযোগী করে চারা রোপন করবো। এলাকাবাসীর প্রতি অনুরোধ যাতে এই গাছগুলোকে একটু নজরে রাখেন।
এসময় পৌর কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, টিপু আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com