রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লন্ডনে মিসিগান হবিগঞ্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহীন আহমেদের সাথে যুক্তরাজ্যে মতবিনিময় অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ যুক্তরাজ্যে সফরে আসা আমেরিকার মিসিগান অঙ্গরাজ্যের হবিগঞ্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহীন আহমেদের সাথে এনআরবি ব্যাচ-৯১ হবিগঞ্জ লন্ডন এর পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নর্থ লন্ডনে স্থানীয় একটি রেষ্টুরেন্টে স্বল্প পরিসরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মারুফ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কমিউনিটি নেতা আশরাফুল বর চৌধুরী মিন্টু, কমিউনিটি নেতা ইফতেখার মালিক রাসেল, বেঙ্গলী ওয়ার্র্কস এসোসিয়েশন সুরমা সেন্টারের ডিরেক্টর ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারন সম্পাদক জালাল আহমেদ, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি হাজী আলাল মহসিন, কমিউনিটি নেতা জুয়েল চৌধুরী প্রমুখ।
শাহীন আহমেদ তার সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করার জন্য বন্ধুমহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুক্তরাজ্য হবিগঞ্জবাসীকে মিসিগান সফর করার আহবান করেন। তিনি বলেন- আমার যুক্তরাজ্য সফর অত্যান্ত ফলপ্রসু এবং আনন্দদায়ক, যুক্তরাজ্য হবিগঞ্জবাসীর আতিথেয়তায় আমি মুগ্ধ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com