শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গের ধানকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রানীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত ধানকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রানী চৌধুরীর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীর পক্ষে ওই অভিযোগটি দায়ের করেন সেন্টু কুমার দাশ। অভিযোগে উল্লেখ করা হয়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরী কয়েক দিন পূর্বে বিদ্যালয়ের ৩টি গাছ, পানির টেংকি, ৩টি ট্রয়লেটের বিপুল পরিমান রড ও ইট নিয়মবহির্ভূতভাবে বিনা নোটিশে ম্যানেজিং কমিটির সভাপতি, দাতা সদস্যসহ কমিটি ও গ্রামবাসীকে না জানিয়ে সুকৌশলে স্থানীয় প্রভাবশালী লোকের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছেন। তিনি অর্থলোভী লোকের মাধ্যমে প্রভাব খাটিয়ে নিয়মিত বিদ্যালয়ে না এসে চাকুরী করার পরিবেশ তৈরী করতে চাচ্ছেন। যার জন্য প্রধান শিক্ষিকা গ্রামের মধ্যে গ্রুপি সৃষ্টি করছেন। ফলে গ্রামের মধ্যে যে কোন সময় অনাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এই সব কারণে এলাকার সুশীল সমাজের অভিভাবকগণ তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। এতে করে শিক্ষার মান ও পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও বিগত ৩ বৎসরের স্লিপের টাকা খরচ না করে ভূয়া রশিদ তৈরী করে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়। সুষ্ট তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরীকে শাস্তি নিশ্চিত করে মানুষের মনে শান্তি ও বিদ্যালয়ে শিক্ষার সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা প্রভা রাণী চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কোন প্রকার অর্থ আত্মসাত করেন নাই। অভিযোগে যে রড ও ইটের কথা বলা হয়েছে; তা সংরক্ষিত রয়েছে। কোথায় সংরক্ষিত রয়েছে এমন প্রশ্ন করলে তিনি অসুস্থ বলে ফোন কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com