সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আবেগ, রাগ, ক্ষোভ ও প্রতি হিংসার বসোভূতি হয়ে কোন প্রকার হিংসাত্মক ও ধ্বংসাত্মক কাজ করা যাবে না- সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান আবেগ, রাগ, ক্ষোভ ও প্রতি হিংসার বসোভূতি হয়ে কোন প্রকার হিংসাত্মক ও ধ্বংসাত্মক কাজ না করার আহবান জানিয়ে বলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং সকল ছাত্র-জনতাকে জানাই সংগ্রামী অভিনন্দন। তাদের সংগ্রামের ফলে জাতি ঘাড়ে চেপে বসা ফ্যাসিষ্ট সরকারের বিদায় নিতে হয়েছে।
দেশের এই পরবর্তীত পরিস্থিতিতে আমাদের সকলকে ধৈর্যধারণ এবং সংযত আচরণ করতে হবে। আবেগ, রাগ, ক্ষোভ ও প্রতি হিংসার বসোভূতি হয়ে কোন প্রকার হিংসাত্মক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করা যাবে না। কোন প্রকার সরকারি সম্পত্তি, কারু ব্যক্তিগত সম্পত্তি, ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের লোক জনের উপর হামলা বা চাঁদাবাজী করা যাবে না। এ ব্যাপারে সকল জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানাচ্ছি। এ দেশ আমাদের সবার। আসুন একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ মাধবপুর তথা বাংলাদেশ বিনির্মাণে একে অপরকে সহযোগিতা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com