শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। নিহত ছোট ভাই হচ্ছে-চুনারুঘাট উপজেলার ষাঁড়েরকোণা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে নজির মিয়া (৩০)। ঘাতক বড় ভাইয়ের নাম সাদেক মিয়া। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে-সাদেক মিয়ার বাঁশ ঝাড়ের একটি বাঁশ নজির মিয়ার বাড়ির ন্যুয়ে পড়ে যায়। এ নিয়ে গতকাল সকাল ১০ টার দিকে দুই ভাইয়ে মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাদেক মিয়া ও তার ছেলে সোহাগ মিলে নজির মিয়ার উপর হামলা চালায়। এতে নজির মিয়া গুরুতর আহত হয়। তাকে সাথে সাথে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। দুপুর ১২টার দিকে সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com