বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে ট্রাফিক ॥ পরিষ্কার করছে রাস্তাঘাট

  • আপডেট টাইম শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা রক্ষার লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় ছাত্র-ছাত্রীরা। যানজট কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এসময় বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও এই অভিযানে অংশ নেয় সচেতন সমাজের সাধারণ মানুষ। সাধারণ শিক্ষার্থী ও জনতা মিলে মিশে উপজেলার বিভিন্ন সরকারি স্থাপনা ও রাস্তায় আবর্জনা স্তূপ পরিস্কার করেন।
এছাড়া গত দুইদিন ধরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেও দেখা গেছে নবীগঞ্জের শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে থানায় হামলার মাধ্যমে পুলিশ নিহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে দেশের কোথাও ট্রাফিক পুলিশের কার্যক্রম বিদ্যমান নেই। এই পরিস্থিতিতে সড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। এর আগে থেকে নবীগঞ্জে উপজেলার বিভিন্ন মন্দির রক্ষায় দিন-রাত তারা পাহাড়া দেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com