রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সকল পৌর মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সকল পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ করা হয়েছে। গত ১৮ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন। এতে বলা হয়- স্থানীয় সরকার (পৌরসভা ও উপজেলা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ সালের ধারা ৩২ (খ) ও ১৩ (গ) প্রয়োগ করে বাংলাদেশের সকল পৌরসভা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করা হল মর্মে আদেশ দেয়া হয়। এর মাঝে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসাইন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া ও লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম চৌধুরী আজাদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com