রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আমেরিকায় কমিউনিটি বোর্ড মেম্বার জুডিশিয়াল ডেলিগেট হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মনজুর চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের অন্যতম রাজনীতিক মনজুর চৌধুরী কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে যাওয়া নিউইয়র্ক সিটি প্রাইমারী ইলেকশনের মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন। এর আগে ২০১০ সালেও তিনি এই পদে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। কুইন্সের মধ্যে অন্যতম প্রভাবশালী ডেমোক্রেটিক ক্লাব নিউভিশন ডেমোক্রেটিক ক্লাবে ইতিহাস সৃষ্টি করে বোর্ড অব ডিরেক্টর হিসেবে নির্বাচিত মনজুর গত প্রায় ১০ বছর ধরে ডেমোক্রেট ক্লাবের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। কর্মজীবনে মনজুর ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফ-এর প্রধান কার্যালয়ে কন্ট্রোলার হিসেবে কর্মরত রয়েছেন।
মনজুর চৌধুরী নিউইউয়র্কে কয়েকটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন। যেগুলো মানুষজনকে চাকুরী পেতে এবং ক্যারিয়ার গড়তে সহায়তা করছে।
মনজুর চৌধুরী হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কাজলুল আহমেদ চৌধুরী ও জাহানারা বেগম চৌধুরীর সন্তান। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করে বর্তমানে আমেরিকায় বসবাস করছে। সে লন্ডনেও উচ্চ শিক্ষা গ্রহণ করে। প্রবাসী থাকলেও মনজুর হবিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত। আমেরিকার মত দেশে গুরুত্ব পুর্ণ পদে নির্বাচিত হয়ে সে হবিগঞ্জের মুখ উজ্জল করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com