শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২শ সে.মি. উপরে

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবারও খোয়াই নদীর পানি পানি স্থিতিশীল রয়েছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধা ৬ টায় খোয়াই নদীর জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা ঝুকিপূর্ণ স্থানগুলোতে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করছি। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শহরতলীর জালালাবাদ এলাকায় খোয়াই নদীর তীর কয়েকদিন পূর্বে একটি ভাঙ্গন দেখা দেয়। ওই ভাঙ্গন দিয়ে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করছে। অনেক স্থানে তীর ভাঙ্গনের আশঙ্কায় মানুষ রাত জেগে পাহারা দেন। এখন খোয়াই বাঁধের সব জায়গাই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ইদুরের গর্তও আছে। নদীর পানি একেবারে তীরের সমান হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আজ (বৃহস্পতিবার) নদীর পানি কিছুটা বাড়তে পারে। তবে শুক্রবার পানি কমতে শুরু করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com