মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের বিভিন্ন সড়ক খানাখন্দে পরিপূর্ণ ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের বেহাল দশা

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের বেহাল দশা। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি বানের পানিতে ধুলিয়াখাল থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কটি ভেঙ্গে খানাখন্দে ভরে গেছে। সিএনজি অটোরিক্সা, টমটমসহ ছোট যানবাহন এ সড়কে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে যানবাহনগুলো। কিন্তু সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরতদের কোন মাথা ব্যাথা নেই। এদিকে হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ভেঙ্গে একই অবস্থা দেখা দিয়েছে। সাকির্ট হাউজ রোড থেকে জেলা প্রশাসকের কার্যালয়, বেবীস্ট্যান্ড থেকে সিএনজি শায়েস্তাগঞ্জ স্ট্যান্ড, বৃন্দাবন কলেজ থেকে শশ্মানঘাটের মোড় পর্যন্ত রাস্তাগুলো ভেঙ্গে বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কগুলোতে রোগীবাহী যানবাহন ও সাধারণ মানুষকে যাতায়াতে দুর্বিশহ যন্ত্রণা পোহাতে হচ্ছে। এ বিষয়ে শহরবাসী দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com