বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে মাওলানা ফারুকী হত্যার প্রতিবাদে সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জমা’আতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদ শায়েখ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ:) এর হত্যার প্রতিবাদে চুনারুঘাট উপজেলার রাজার বাজারে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকালে স্থানীয় রাজার বাজার প্রাঙ্গণে মোঃ ইসমাইল হোসেন আলতাব মিয়ার সভাপতিত্বে ও শফিকুল ইসলাম তালুকদার দুলালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ”ন্টের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পীরজাদা মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ইয়াছিন তালুকদার, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক এস. এম. সুলতান খান, মাওলানা মহি উদ্দিন আখঞ্জী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলার সভাপতি হাফিজ আহমদ তালুকদার, কামরুজ্জামান সনজু, হাফেজ ইব্রাহিম ও হাফেজ আব্দুল্লাহ্ প্রমুখ। সভায় বক্তাগণ ২০দিন অতিবাহিত হওয়ার পরও মাওলানা ফারুকী হত্যাকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। অনতি বিলম্বে ফারুকী হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে সরকারকে এর মাশুল দিতে হবে বলে হুশিয়ারী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com