শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা রুবেল ও ডলি দেব

  • আপডেট টাইম শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মরত শিক্ষক, শিক্ষিকা, এসএমসি ও শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মনোনয়ন সম্পন্ন হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৪ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার গঠিত স্বাক্ষাতকার বোর্ড মৌখিক পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠতার মনোনয়ন দেয়া হয়। চুড়ান্ত ভাবে মনোনীতরা আগামী ২৩ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে একই পদ্ধতির পরীক্ষা অংশ নেবেন। উত্তীর্ণদের তালিকা সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করা হবে। শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন বড়শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পাঠক জমিনের যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া। শ্রেষ্ঠ শিক্ষিকা মনোনীত হন নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডলি রাণী দেব। শ্রেষ্ঠ এসএমসি পানিউমদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনছুর আলম এবং শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ¦ আবদুর রকিব মনোনীত হন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ডে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, ইউ আরসি ইন্সটেক্টর মেছবা উদ্দিন, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com