শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে দুই সহোদর জনতার হাতে পাকড়াও হয়ে পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আত্মীয়ের পক্ষ নিয়ে প্রতিপক্ষ হত্যা মামলার বাদীর পরিবারকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে পাকড়াও হলেন দুই সহোদর। পরে জনতা তাদেরকে পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার দীঘলবাক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হচ্ছে-একই বলবার চক গ্রামের কদর আলীর দুই ছেলে রুবেল মিয়া (২৫) ও মন্নান মিয়া (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-গত ১ আগস্ট দীঘলবাক গ্রামের তোতা মিয়া প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় একই গ্রামের আব্দুল আওয়ালসহ কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এর কিছু দিন পর আসামী আব্দুল আওয়ালের স্ত্রী শাপলা বেগম বাদী হয়ে নিহত তোতা মিয়ার ছেলে আব্দুল কাইয়ুমসহ কয়েকজনকে আসামী ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করেন। গতকাল শাপলা বেগমের আত্মীয় বলবার চক গ্রামের দুই সহোদর রুবেল মিয়া ও মন্নান মিয়া এসে শাপলা বেগমের ঘর ভাংচুর করে। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই শাপলা বেগম তাদের দিয়ে ঘর ভাংচুর করায়। এ সময় স্থানীয় উল্লেখিত দুই সহোদরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com