বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ভাইকে পিটিয়ে হত্যা ॥ ছোট ভাই আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনার পরদিন বুধবার রাতে সিলেটের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম। নিহত রুয়েল মিয়া (২৫) উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ গ্রামের আবু মিয়ার ছেলে। আটক জসিম মিয়া (২২) নিহতের ছোট ভাই। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে গাছটি দিয়ে তার ছোট ভাই জসিম টিউবওয়েলের বেড়ার কাজে লাগান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম গাছের ডাল দিয়ে রুয়েলের ঘাড়ে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে পাঠান।
বুধবার রাতে সিলেটের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই জসিমকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি নুর আলম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com