রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাংবাদিককে আইনজীবির চড় থাপ্পড় ॥ শাস্তির দাবী

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনতার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শেখ এম এ জলিলকে প্রকাশ্যে চড় থাপ্পড় মারার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম চৌধুরী নামে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় তিনি হবিগঞ্জ আইনজীবী সমিতি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ দিকে সাংবাদিককে চড় মারার সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় চলছে। অনেকেই আইনজীবী নুরুল ইসলাম চৌধুরীকে বদমেজাজি উল্লেখ করে তার শাস্তি দাবি জানিয়েছেন। জানা যায়, সাংবাদিক জলিল প্রায় মাসখানেক আগে রুমা আক্তার নামে এক শিক্ষানবীশ আইনজীবীকে গ্রাউন না পড়তে অনুরোধ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি মনোয়ার আলীর চেম্বারে। তখন মনোয়ার আলীর সাথে থাকা শিক্ষানবীশ আইনজীবি রুমা রহস্যজনক কারনে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর সাথে কাজ শুরু করেন। সাংবাদিক জলিলের মাস খানেক আগের সেই কথা রুমা ভিন্নভাবে উপস্থাপন করেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর কাছে। আর এতে ক্ষিপ্ত হয়ে উঠেন নুরুল ইসলাম। গত ১৫ এপ্রিল সাংবাদিক জলিল বার লাইব্রেরির প্রধান শাখায় গেলে তাকে দেখতে পেয়ে আচমকা চড় থাপ্পড় মারতে শুরু করেন নুরুল ইসলাম চৌধুরী। চড়থাপ্পড় ও টানাহেঁচড়া করে অপমান করেন। এ সময় আশপাশের লোকজন এসে নুরুল ইসলাম চৌধুরীকে থামান। এ বিষয়ে সাংবাদিক জলিল আইনজীবী সমিতিকে লিখিতভাবে জানিয়েছেন। এ বিষয়ে নুরুল ইসলাম চৌধুরী বলেন, রুমা নামের নারীকে উত্যক্ত করতেন। আমি বুঝিয়েছি। কিন্তু তিনি আমার পিতা তুলে কথা বলেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com