রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গোপালপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপালপুর গ্রামে ফুটবল খেলায় দু’যুবকের কথা কাটাটিকে কেন্দ্র সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গোপালপুর খেলা মাঠে গ্রামের যুবকরা ফুটবল খেলছিল। এ সময় ওই গ্রামের হাজি বাড়ি গোষ্টির আলফু মিয়ার ছেলে সোহানের সাথে একই গ্রামের প্রতিধন দেবনাথের ছেলে পলাশের কথা কাটাকাটি হয়। এ সময় পলাশের পক্ষ নেয় একই গ্রামের হোসেন মিয়ার পুত্র সাব্বির ও মৃত আক্রাম আলীর পুত্র রহমত আলী। এ সময় তাদের সাথে সোহানের হাতাহাতি হয়। তাৎক্ষণিক স্থানীয় মুরুব্বীরা বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।
গতকাল বিকেলে হাজি বাড়ি গোষ্টির জালাল মিয়া, জমসু মিয়া ও আব্দুল্লাহ মিয়া গ্রামের বাজারে গেলে প্রতিপক্ষ তারেকুল ইসলাম ওরপে চশমা তারেক, সফিকুল ও আব্দুল আলীর গোষ্টীর লোকজন একত্রিত হয়ে তাদের মারধর করে। এ নিয়ে উভয় পক্ষে লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। গুরুতর আহত আলফু মিয়া, জালাল মিয়া, জমসু মিয়া, আব্দুল্লাহ মিয়া, ফারুক মিয়া, আব্দুল করিমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রাসেল মিয়া, হোসেন আহমেদ, আরব আলী, জনাব আলী, সিকান্দরসহ অন্যান্য আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com