শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল ২৪ মে দুপুরে হবিগঞ্জ স্কাই কিং রেস্টুরেন্ট মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর- আস্থা প্রকল্পের সহযোগিতায়, নাগরিক প্লাটফর্মের আয়োজনে মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। সভায় স্বাগত বক্তব্য ও কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন হবিগঞ্জ জেলার আস্থা প্রকল্পের সমন্বয়কারী কাজী মাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জনাব বন্ধু মঙ্গল রায়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূঞা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার, সমাজসেবা অধিদপ্তর রাশেদুজ্জামান চৌধুরী, জেলা তথ্য অি সের সুকেশ চন্দ্র দাস, নাগরিক প্ল্যাটফর্ম এর যুগ্ম আহ্বায়ক যথক্রমে- অধ্যক্ষ জাহান আরা খাতুন, তাহমিনা বেগম গিনি, বাদল রায়, মোঃ ফজলুর রহমান, অ্যাডভোকেট শায়লা খান, চাঁদ সুলতানা চৌধুরী, সদস্য বাবুল মল্লিক, মোঃ আব্দুল কাইয়ূম, মহিউদ্দিন আহমেদ রিপন, ইয়াসিন খান, সাজন দেববর্মা, তৈয়ব আলী, মোহাম্মদ ছবিল মিয়া, মোঃ মিজানুর রহমান, নিলুফা ইয়াসমিন। উপজেলা যুব ফোরামের পক্ষে শায়েস্তাগঞ্জ যুব ফোরামের আহ্বায়ক মোঃ মোতাব্বির হোসেন, মাধবপুর যুব ফোরামের আহ্বায়ক শামীম আহমেদ, লাখাই যুব ফোরামের আহ্বায়ক আবিদুল ইসলাম, হবিগঞ্জ সদর যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান। জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, শামীমা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য বানিয়াচং ইউনিয়ন, শাহেদ মিয়া, ৩নং বানিয়াচং ইউনিয়ন, মোঃ মুজাহিদ, সদস্য মোরাকরি ইউনিয়ন। খলিলুর রহমান, সদস্য শায়েস্তাগঞ্জ ইউনিয়ন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাবিবুর রহমান, সিপিবি, নুরুজ্জামান তরফদার, বাসদ। মোহাম্মদ রহমান, তৌফিকুল ইসলাম, যুবদল হবিগঞ্জ।
মত বিনিময় সভায় আলোচকগণ সামাজিক রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এক সঙ্গে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com