রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৫৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে মাধবপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫’র উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদের প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাসেম। এদিন ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুল ইসলাম সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়সল চৌধুরী, চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম,পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, জামায়াতের উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা এনসিপি নেতা সাইদ সোহেল আহমেদ, ছাত্র সমন্বয় মাছুম মিয়া, সাংবাদিক আলমগীর কবির, তোফাজ্জল হোসেন চৌধুরী,এম এম গউছ,সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা বৃন্দ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৭ মে পর্যন্ত এই ভূমি মেলা চলবে। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার স্টলে ভূমির মালিকগণ নানা রকম সেবা গ্রহন করতে পারবেন। এছাড়া এই পরিসেবা চালুর মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় ভূমি অফিসেও মাধবপুর উপজেলাধীন হোল্ডিং ধারী ভূমির মালিকগণ ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com