রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় ৫টি পৃথক অভিযান পরিচালনা করে ৫৩ লক্ষ ৭৭ হাজার ৭৮০ টাকা মূল্যের চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, আতশবাঁজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর-সাইকেল।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান করা হয়। এ সময় ৪৪ লক্ষ ৯১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী এবং আতশবাঁজি আটক করতে সক্ষম হয়।
এছাড়া চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এবং শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপি’র সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসব অভিযানে ৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর সাইকেল আটক করা হয়। গুইবিল এবং রাজেন্দ্রপুর বিওপি’র সীমান্ত এলাকা থেকে বিজিবি’র টহলদল অভিযান পরিচালনা করে ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদপে গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
তিনি বলেন, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬৭০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল যানবাহনসহ আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com