শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঈদুল আযহা উপলক্ষে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আযহা উপলক্ষে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মতবিনিময় সভা করেছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা হেডকোয়ার্টার হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন পূর্ব বিভাগ) মোঃ হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিলেট রিজওনাল হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মির্জা সাইজু। সভাপতিত্ব করেন হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক। পরিচালনা করেন সার্জেন্ট মুহশিউর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন এসআই ইব্রাহিম আখন্দ ও নজরুল ইসলাম। ডিআইজি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সকল মালিক-শ্রমিক-সাংবাদিকদের ঈদ সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এতে শ্রমিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com