রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাবেক কমিশনার শেখ ফরিদ উদ্দিনের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- শেখ ফরিদ উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী নেতা ছিলেন, একজন জনপ্রতিনিধি ছিলেন, একজন সামাজিক মানুষ ছিলেন, একজন আল্লাহ ভিরু প্রকৃত বান্দা ছিলেন। আমাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা ছিল, কিন্তু উনার সাথে আমার সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো। তিনি আমাকে খুব স্নেহ করতেন, আমিও খুব সম্মান করতাম। তিনি আজ আমাদের মধ্যে নেই। উনার মৃত্যুতে আমি শোকাহত। উনার মধ্যে অনেক ভালো কর্ম ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনো একটি ভালো কাজের উসিলায় উনাকে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com