বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক ॥ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও মাদক জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও মাদকসহ মিটন দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার দুপুরে উপজেলার মঙ্গলীয়া এলাকায় সীমান্ত রেখা অতিক্রমের সময় বিজিবি ৫৫ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৯৩ টাকার ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯শ ৫০ টাকা, ১ বোতল ভারতীয় মদ, মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড ও ইয়াবা এবং বিভিন্ন সরঞ্জামসহ তাকে আটক করা হয়। সে ভারতের আসাম রাজ্যের শিলচর টাউনের জহুর লাল দাশের পুত্র। পরে বিজিবি ৫৫ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। বিজিবি জানিয়েছে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com