শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামের ফয়জুন মিয়ার শাহিন মিয়া (৩৭) নামের এক ব্যাক্তি মারধর করে মোটরসাইকেলের ক্ষতি সাধনসহ নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহিন মিয়া বাদি হয়ে ২ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই ইউনিয়নের ধুলচাতল গ্রামের মৃত রাজমত উল্লার পুত্র অভিযুক্ত আজাদ মিয়া ও ফাইরাজ মিয়ার সাথে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে চৌধুরী বাজার নামক স্থানে শাহিন মিয়াকে একা পেয়ে আজাদ ও ফাইরাজ মিয়াসহ ৪/৫জন তার উপর হামলা করে। হামলাকারীরা তার দুটি মোবাইল, নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় ও মোটরসাইকেল ভাংচুর করে। এঘটনায় শাহিন মিয়া বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com