শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সভা

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্র্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাধবপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বেলা ১১ টায় মাধবপুর হোটেল হাইওয়ে ইন-এর কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেনের সভাপতিত্বে ও মোস্তফা কামাল বাবুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ, শিল্পপতি সৈয়দ মোঃ হুমায়ুন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া প্রমুখ। মূলত এটি কর্মী সভা হলেও নেতাকর্মীদের বিপুল উপস্থিতির কারনে জনসভায় রূপ নেয়। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যান্ত সভায় ১১টি ইউনিয়ন ও পৌরসভার সকল ইউনিটের প্রায় সহস্রাধিক নেতাকর্মী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সভায় যোগদান করেন। সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বিগত ১৬ বছর আমরা স্বাধীনভাবে চলতে পারিনি। আমাদের নেতাকর্মীদের উপর হামলা মামলা করে কোণঠাসা করে রাখা হয়েছে। বিএনপি এদেশের মাটি ও মানুষের সংগঠন। সংগঠনের নেতাকর্মীরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জুলাই আন্দোলনে সরকারের পতন হয়েছে। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সংসদ নির্বাচন যথাসময়ে বিএনপি দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করবে ইনশাল্লাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com