রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে আরও দুইটি মোটর সাইকেল চুরি ॥ উদ্ধার নেই

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে দুইটি মোটর সাইকেল চুরি হয়েছে। কখন কার মোটর সাইকেল চুরি হয় তা বলা মুশকিল। লক তালাসহ নানা কৌশল অবলম্বন করে মোটর সাইকেল মালিকরা তাদের মোটর সাইকেল রক্ষা করতে পারছেন না। এদিকে থানায় একাধিক অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছেন না মোটর সাইকেল মালিকরা। থানার পক্ষ থেকে বারবার আশ^াস দেয়া হচ্ছে অচিরেই চোর ধরা পড়বে। কিন্তু বাস্তবে চোরও ধরা পড়ছে না কিংবা কোনো মোটর সাইকেলও উদ্ধার করা হচ্ছে না। উপরন্ত একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেই চলেছে। এতে করে পুলিশের ভূমিকা নিয়ে মোটর সাইকেল মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গতকাল রবিবার দুপুরে শহরের পুরাতন হাসপাতাল সড়কের নার্সিং ইনস্টিটিউট এলাকা থেকে একটি, চিরাকান্দি এলাকা থেকে আরেকটি মোটর সাইকেল চুরি হয়। দুই মোটর সাইকেল মালিকই থানায় অভিযোগ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com