শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নবীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকালে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, “সরকার কৃষকের কল্যাণে ধারাবাহিকভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে সেই চিন্তা থেকেই এই সহায়তা দেওয়া হচ্ছে।” উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি জানান, “নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। ১৯৫০ জন কৃষকের মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা চাষাবাদে উৎসাহিত হবেন এবং উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ। বিতরণ শেষে কৃষকদের হাতে প্রণোদনার প্যাকেট তুলে দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com