রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ছাত্র-জনতার উপর হামলার মামলায় মাধবপুরের জাকারিয়া চৌধুরী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামী জাকারিয়া চৌধুরী (৫৩) গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সেনাবাহিনীর সদস্যরা তাকে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। জাকারিয়া চৌধুরী মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগ নেতা। বর্তমানে তিনি বিএনপি কর্মী পরিচয় দিতেন। পুলিশ সূত্র জানায়, সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে ঢাকার মিরপুর, রামপুরা ও পল্টন থানায় বৈষম্যবিরোধী পৃথক চারটি মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল দুপুরে হবিগঞ্জ কোর্টে একটি মামলায় সাক্ষি দিতে আসেন জাকারিয়া চৌধুরী। সাক্ষি দেয়া শেষে বিলাসবহুল গাড়িযোগে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিলে খবর পেয়ে হবিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা ২নং পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৈধ কাগজপত্র থাকায় গাড়িসহ চালককে ছেড়ে দেয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আরোও সাতটি মামলা রয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, গ্রেফতার জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে ১১টির মতো মামলা রয়েছে। পলাতক জাকারিয়াকে গতকাল দুপুরে হবিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ বুধবার তাকে কোর্টে প্রেরণ করার পর ঢাকার মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com