শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে ভয়াবহ সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সংঘর্ষ চলাকালে পুলিশের উপর হামলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত সোমবার বিকেলে নবীগঞ্জের আনমনু এবং তিমিরপুরের পক্ষ নিয়ে কয়েকটি গ্রামের মানুষ নবীগঞ্জ শহরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ চার ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত দেড় শতাধিক মানুষ আহত হন।
এ সময় সংঘর্ষকারীরা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ ও প্রাইভেট হাসপাতালসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com