বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় হাসান শিশিরসহ সাংবাদিকদের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট/সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়েরকৃত মামলা এখনও সরকারের নির্বাহী আদেশে প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বানিয়াচং প্রেসক্লাব। গতকাল ১১ জুলাই শুক্রবার প্রেসক্লাবের সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় হাসান শিশির, নির্বাহী সদস্য হৃদয় খান, নির্বাহী সদস্য আলী আফগান খান রাজু, সদস্য শেখ বাবলু আহমেদ প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে প্রণীত সাংবাদিকতার কণ্ঠরোধকারী কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট/সাইবার সিকিউরিটি অ্যাক্টে সারাদেশে দায়েরকৃত মামলাগুলো নির্বাহী আদেশে প্রত্যাহারের ঘোষণা দিলেও বানিয়াচং প্রেসক্লাবের ৪ নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা (সিলেট সাইবার ১০/২০২৪) এখনও প্রত্যাহার করা হয়নি। বক্তারা একারণে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com