বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে নিহত হয়েছেন নবীগঞ্জ উপজেলার সংঘর্ষের গুরুতর আহত রিমন মিয়া (৩০)। তাকে মর্মান্তিক ভাবে মারা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আনমনু গ্রামের মানুষের মধ্যে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার আনমনু গ্রামের সহজ সরল মানসিক রোগী প্রতিদিন আনমনু কবর স্থানে গিয়ে তার মায়ের কবরের পাশে বসে কিছু সময় কাটাতেন ও জিয়ারত করে বাড়ি ফিরতেন। তার ভাই বিধু জানান, গত ৭ জুলাই বিকাল ৩ টা থেকে ৪টা মধ্যে সে আনমনু গ্রামের কবর স্থানে মায়ের কবর জিয়ারত অবস্থায় ছিলেন। হঠাৎ একদল লোক এসে রিমনের উপর হামলা করে তাকে ব্যাপক মারপিট করে। পরে সংঘর্ষ থামলে আনমনু গ্রামের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭ টায় তিনি মৃত্যু বরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com