রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৩ জুলাই) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। সিনিয়র সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন মুকুল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয়ের অভিভাবক জীবন আহমদ লিটন, অভিভাবক সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক মুছা খাঁন, সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, খন্ডকালীন শিক্ষক মোস্তাক আহমেদ ও ইতমে ওয়ালিদ, অভিভাবক আব্দু জাহের প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র শিক মোঃ গোলাম রব্বানী, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী শিক্ষক ও অভিভাবকবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবকগণ প্রধান শিক্ষকসহ ৩ জন শিক্ষককে দ্রুত বিদ্যালয়ে আনার দাবী জানান। এছাড়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে বিদ্যালয়ের পরিবেশ, শৃংখলা ও পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com