রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের ইতিহাস হৃত গৌরব ফিরিয়ে আনতে আব্দুল মুহিত রাসেল-এর আহ্বান

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় নবীগঞ্জবাসী। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দু’চারটি কথা বলার চেষ্টা করছি। ঐহিত্যবাহী নবীগঞ্জ উপজেলা গৌরবে-সৌরভে, সাহিত্য, ধর্মীয় সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সম্প্রীতির শহর হিসাবে খ্যাতি রয়েছে যার। হিন্দু, মুসলিম, জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রয়েছে দীর্ঘ বছরের ইতিহাস, যা অমলিন ছিল যুগযুগ। কিন্তু গত কয়েক দিন পূর্বের ঘটনায় আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে করেছে ছিন্নবিছিন্ন। যা নবীগঞ্জের সচেতন নাগরিক হিসাবে আমাদের করেছে অত্যন্ত ব্যথিত। দুই ব্যক্তির ব্যক্তিগত সংঘাত দু’তিনটি গ্রামে ছড়িয়ে পরে টানা ৪/৫ দিনের সংঘর্ষের ধ্বংসলীলা দেশ তথা বর্হিবিশ্বে আমাদের করেছে কলংখিত, যা সহজে মুছে যাওয়ার নয়। অভিভাবক শুন্য অবস্থায় পরিস্থিতি যখন প্রশাসন সহ সবার নাগালের বাহিরে তখনই নাগরিক দায়িত্ববোধ ও বিবেকের দংশনে দু’টি পক্ষের মধ্যকার ঘটনা মীমাংসার অভিপ্রায়ে এগিয়ে আসে নবীগঞ্জের সর্বোচ্চ ব্যক্তিবর্গরা। সংঘাতময় পরিস্থিতিতে তাদের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আশার আলো প্রজ্বলিত করে। শালিসকারী না হওয়ায় এবং এলাকার বিচার ব্যবস্থায় সংশ্লিষ্টতা না থাকায় সবার সাথে যোগাযোগ স্থাপন হয়তো সম্ভব হয়নি। তবুও কঠিন মুহুর্তে সাহসিকতার সহিত এগিয়ে আসায় নবীগঞ্জের সালিশ কারিগণ সহ নেতৃবৃন্দকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই।
প্রত্যাশা করছি দলমত, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে স্থিতিশীল নবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মানুষের ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবন যাত্রা সচল করার দৃঢ় সংকল্পে নবীগঞ্জের আলিম-উলামা সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির নবীগঞ্জে ফিরিয়ে আনবেন পূর্বের ভালবাসার সেতুবন্ধন। পাশাপাশি ভবিষ্যত শান্ত, সুন্দর বাসযোগ্য শহর বিণির্মানে গ্রহন করবেন বাস্তবিক পদক্ষেপ যা জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে। সর্বেশষ অনুরোধ রইল নবীগঞ্জ সর্বোচ্চ ব্যক্তিবর্গরা শালিসী প্রক্রিয়া জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি টিম হিসাবে কাজ করে সংঘাতে জড়ানো উভয় পক্ষের বিষয়টি মীমাংসা করে নবীগঞ্জ উপজেলার ইতিহাস হৃত গৌরব ফিরিয়ে আনবেন যা দৃষ্টান্ত হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর।
মো. আব্দুল মুহিত রাসেল
চেয়ারম্যান, গ্রেট ব্রিটেন ইউকে এডুকেশন ট্রাস্ট।
চেয়ারম্যান, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট।
সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com