রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আদালতগুলোতে ছিল শোক ভাবগাম্ভির্য্য ॥ শোক প্রস্তাবের মধ্য দিয়ে হবিগঞ্জে বিচার কার্যক্রম শুরু

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কোর্ট এজলাসে উঠেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। শুরুতেই তিনি বিমান দুর্ঘটনায় ঢাকার মাইল স্টোন স্কুলের শিশু শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে কথা বলেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বকুলসহ আদালতে উপস্থিত আইনজীবী, দায়রা জজ আদালতের অফিস সহকারী, সহায়ক কর্মচারী, আদালতে আসা বিচার প্রার্থীদের নিয়ে বিমান ট্র্যাজিডিতে নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। সকাল সোয়া ১১টার দিকে আদালতের এজলাসে বসেন হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত। তিনি বিমান ট্রাজিডিতে নিহত ও আহতদের প্রতি সম্মান দেখিয়ে আইনজীবী, অফিস সহকারী, বিচার প্রার্থীদের নিয়ে নিরবতা পালন করেন এবং নিহতদের বেহেশত নসিব ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকগন, হবিগঞ্জ জজ আদালতের অন্যান্য বিচারকগন, হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকগন নিজ নিজ এজলাসে বসার পর আবেগঘন বক্তব্য রাখেন এবং এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। গতকাল আদালতের কার্যক্রমে এক ধরনের ভাবগাম্ভির্য্য বিরাজ করে। বিচারক, আইনজীবী, অফিস সহকারী,বিচার প্রার্থীদের অনেকেই বুকে কালো ব্যাজ ধারণ করেন। উল্লেখ্য, গত সোমবার ঢাকায় একটি যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে মাইল স্টোন স্কুলে আছড়ে পড়ে। এতে বৈমানিক তৌকিরসহ স্কুলের অনেক শিশু কিশোর শিক্ষক, অভিভাবক নিহত হন। এ ঘটনায় পুরো দেশ শোকে মুহ্যমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com