রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দেশের মা-মাটি-মানুষের সাথে বিএনপির বন্ধন-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সাল বলেছেন-নির্বাচিত সরকার না থাকায় সারাদেশে আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। এ সুযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার করে যাচ্ছে বিশেষ একটি মহল। বিএনপি দেশে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দেশের উর্বর মাটি থেকে বিএনপির জন্ম হয়েছে। বাংলাদেশের মা, মাটি মানুষের সাথে বিএনপির বন্ধন। বিগত কর্তৃত্ববাদী সরকার বিএনপিকে ধ্বংশ করতে চেষ্টা করছে। তারা সফল হয়নি বরং মাটি ভেদ করে বিএনপির নেতাকর্মীরা জুলুমবাজ সরকারের বিরুদ্ধে জীবন দিয়ে শহীদ হয়েছেন।তিনি আরও বলেন -১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য মাধবপুর- চুনারঘাটের এমন কোন গ্রাম বা মহল্লা নাই যেখান আমার পা পড়েনি। জেলাবাসী আমাকে গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করেছিলেন ২০১৯ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দলকে ঐক্যবদ্ধ করার জন্য সব ধরনের চেষ্টা করেছি। বিগত দিন গুলোতে বিভিন্ন সেবামুলক কাজের সুবাদে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছি।
গতকাল শনিবার চুনারঘাট উপজেলার রানীর গাও ইউনিয়ন অফিস মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে আলোচনা সভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের বড় ছেলে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছন- চুনারঘাট আমার দ্বিতীয় বাড়ি। এ বাড়ির উন্নয়নের জন্য আমার বাবা সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। উনার মাধ্যমে চুনারঘাট উপজেলার খাজির কিল ব্রিজ রাজার বাজার ব্রিজ পৌরসভার উন্নয়ন ও হাসপাতাল সহ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন করিয়েছেন। উনি যদি আপনাদের সহযোগিতায় রাষ্ট্রিয় কোন দায়িত্ব পান তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি আমার বাবার সাথে সাথে আমরা দুই ভাই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। রাণীগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিক’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হক, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল রহমান আরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব জালাল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হালিম, যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হাছান তুহিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com