রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ হিরা মিয়া গার্লস হাই স্কুলে পড়ালেখার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিরামিয়া গার্লস হাই স্কুলের উদ্যোগে দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম, শিক্ষক কামরুল হাসান ও শিক্ষক পলাশ বণিক। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী হলি রাব্বানী নূহা, খাদিজা ইউসুফ নুরিহা ও দেবস্মিতা দে পূজা।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছয়ফুল রহমান সফু, অভিভাবক প্রীতিময় দে লিটন, হিতুষ রায়সহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আসন্ন এসএসসি পরীক্ষার পূর্বে ট্রায়াল বা টেস্ট পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত না হলে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ জন্য এখন থেকেই পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয় এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com